রাজশাহীর তানোর উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে গাঁজাসহ রাহেমা ওরফে রেহেনা বেগম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাহেমা বেগম উপজেলার কামারগাঁ ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত তহির মণ্ডলের স্ত্রী।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে রেহেনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
