ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৯:২৯
ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে শামীম মাতুব্বর (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
নিহত শামীম মাতুব্বর ফরিদপুর জেলার সালথা থানার বিভাগদী গ্রামের সোহবার মাতুব্বরের ছেলে।
 
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সজিব আহম্মেদ জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কমফোর্ড লাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটির ভেতরে থাকা যাত্রীর আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গুরুত্বর আহত অবস্থায় রিংকু বিশ্বাস (২৫), মুন্নি (১৮), রুবেল (৪০), হামিম (২০), অঞ্জনা (২৫) ও অজ্ঞাত আরও একজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।
 
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজার রহমান বলেন, নিহতর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘনাকবলিত বাস ও মাহিন্দ্রা দুটোই উদ্ধার আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/বিএএফ