ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউপির আলমখালী নামকস্থানে বাসচাপায় সবুজ শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ শেখ মাগুরা সদর উপজেলার নন্দলালপুর গ্রামের পিসকেন শেখের ছেলে। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউপির আলমখলী নামকস্থানে সবুজ শেখকে একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয় যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাগুরা সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই ) রবিউল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
