ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৯:৪৫
জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে বাবু মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ টঙ্গের আগলা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত বাবু পৌর এলাকার মোশারফগঞ্জ টংগের আগলা গ্রামের আবু বকর এর ছেলে।
 
নিহতের বাবা আবু বকর জানান, তার ছেলে বাড়ির পার্শ্বে ডোবাতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে বাবুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ