গঙ্গাচড়ায় অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ২১:৪১
রংপুরের গঙ্গাচড়ায় অজ্ঞাতনামা যুবকের লাশ এর পরিচয় মিলেছে। শনিবার সকালে খলেয়া ইউনিয়নের পশ্চিম বিড়াবাড়ি নামক স্থানে বাঁশ-ঝাড়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
 
নিহত যুবকের নাম আবুল কাশেম (৩০)। তিনি তারাগঞ্জ উপজেলার নিকির হাট এলাকায় আব্দুল হকের ছেলে। পেশায় একজন অটোরিকশা চালক।
 
গঙ্গাচড়া মডেল থানা এসআই শফিউজ্জামান শফি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তবে তার অটো খুঁজে পাওয়া যাচ্ছে না।
 
ইত্তেফাক/বিএএফ