নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১২:০১
বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে (বগুড়া-নাটোর) মহাসড়কের বিজয়ঘট নামক স্থানে একটি মাইক্রোবাস অটোভ্যানে ধাক্কা দিয়ে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস আলম (৪৮) ও উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৫০)। নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি