ঝিনাইদহের শৈলকুপা ট্রাকচাপায় পরিমল রায় (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ ঘটনা ঘটে।
পরিমল রায় মাগুরার শ্রীপুর উপজেলার চতুড়িয়া গ্রামের যুগল কিশোর রায়ের ছেলে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মো. কামাল হোসেন জানান, সকালে পরিমল রায় বাড়ি থেকে বাইসাইকেল যোগে লাঙ্গলবাঁধ বাজারে আসছিলেন। মেইন বাস স্ট্যান্ডে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
