আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেফতার

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৪:১৯
আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি শাহেরুন বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চক্রিবাড়ি গ্রামের আকুব্বর আলীর স্ত্রী। তাকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
 
ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসআই জাহিদুর রহমান অভিযান চালিয়ে শাহেরুন বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
 
তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। তাকে দুই বছরের কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা করেছিলেন অাদালত।
 
ইত্তেফাক/আরকেজি