আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু সোমবার

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৬:৫৪
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন বন্ধের পর সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
 
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূইয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে ২১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার ২৭ আগস্ট থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে। এতে করে বন্দরটি পুনরায় প্রাণচাঞ্চল্যতা ফিরে পাবে।
 
ইত্তেফাক/জেডএইচ