মহালছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৭:০০
খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যৎস্পৃষ্ট হয়ে মুবাছড়ি ইউনিয়নের কাপ্তাইপাড়া গ্রামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ লিকা মারমা রাম্রাচাই মারমার স্ত্রী। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কাপ্তাইগ্রামে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, লিকা মারমা সকালে তাঁর বাড়িতে টেলিভিশন দেখতে টিভি’র পিছনে ডিশ লাইনের জ্যাক লাগাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
 
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির বলেন, ঘটনা লোকমুখে শুনেছি। তবে কেউ আমাকে কোথায়, কি ভাবে ঘটনা ঘটেছে তা বলে নি। ঘটনাস্থল সম্পর্কে জেনেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
 
ইত্তেফাক/এমআই