বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিনি বলেন, কৃষির সাথে জড়িত সব বিষয়ে ভর্তুকি দিচ্ছে সরকার। শহীদদের স্মরণে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেছে আর এই বিজয়নগর উপজেলাটি বর্তমান সরকার তৈরি করেছে এবং এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পাচ্ছেন বিজয়নগরের অবহেলিত জনগণ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রবিবার তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. তানভীর ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, কৃষি কর্মকর্তা মস্কর আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, প্রেসক্লাব বিজয়গর সভাপতি মৃনাল চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
