রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সুমনকে খুঁজছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা দিনমজুর। ছোলমাইদ এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন। শনিবার রাতে তিনি থানায় একটি ধর্ষণ মামলা করেন। এজাহারে বলেছেন-শনিবার ৮টার দিকে প্রতিবেশি সুমন (১৭) তার মেয়েকে কৌশলে নিজ ঘরে ডেকে ধর্ষণ করেছে।
ভাটারা থানার এসআই মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানে তার শারীরিক পরীক্ষা করানো হবে। অভিযুক্ত সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে
