দাউদকান্দির একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় গর্ভবতী মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের সামনে আজ সোমবার মৃতের স্বজনরা প্রতিবাদ ও বিক্ষোভ করেন।
গর্ভবতী তিতাস উপজেলার বাঘাইরামপুর গ্রামের ডালিম মিয়ার স্ত্রী নুরজাহান (২২)।
পরিবার সূত্রে জানা যায়, রংধনু হাসপাতালে শুক্রবার (২৪ আগস্ট) বিকালে ডাক্তার শাহনাজ পারভীন গর্ভবতী নুরজাহানের (২২) সিজার করেন। অবস্থার অবনতি ঘটতে থাকলে এ দায় থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ঢাকায় পাঠানোর জন্য রেফার করা হয়।
ওই দিনই ঢাকা মেডিকেল কলেজে নুরজাহানকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে সেখান থেকে ঢাকার অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
ডাক্তারের ভুল চিকিৎসা এবং অবহেলায় গর্ভবতী মায়ের মৃত্যুর ঘটনায় রংধুন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতাল বন্ধ থাকায় এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।
ইত্তেফাক/অারকেজি
