সুনামগঞ্জে স্ত্রী ছিদ্দিকা চৌধুরীর হাতে স্বামী শাহ আলম চৌধুরী (৬০) খুন হয়েছেন। সোমবার দুপুরে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম চৌধুরী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আবরু মিয়ার চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ছিদ্দিকা চৌধুরীর সঙ্গে সোমবার দুপুরে শাহ আলমের চৌধুরীর কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে ছিদ্দিকা তার স্বামীর ঘাড়ে আঘাত করে। ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠাচ্ছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছিদ্দিকা চৌধুরী বর্তমানে দিরাই থানায় আটক আছে।’
ইত্তেফাক/বিএএফ
