লক্ষ্মীপুরের রায়পুরে জামিলা রহমান জুমু (১৮) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পৌর শহরের লেংড়া বাজার এলাকার সাবেক কাউন্সিলর গোলাম হায়দরের বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক নির্যাতনের ফলে জুমুর মৃত্যুর অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
নিহত জুমু একই এলাকার মশিউর রহমানের সৎ মেয়ে। সে রায়পুর রেসিডিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
জানা যায়, জুমুর মা তার দুই মেয়ের অমতে দ্বিতীয় বিয়ে করে মেয়েদের নিয়ে নতুন স্বামীর বাড়িতে থাকেন। এসব নিয়ে প্রায় সময়ই তাদের কথা কটাকাটি হয়। সম্প্রতি জুমুর বড় বোন মায়ের উপর অভিমান করেন আত্মহত্যা করে। এসব বিষয় নিয়ে জুমু প্রতিবার করলে তাকেও প্রায় মারধর করা হত। সোমবার দুপুরে জুমু মায়ের সঙ্গে বড় বোনের মৃত্যু নিয়ে কথা কাটাকাটি করলে তাকে ব্যাপক মারধর করে। পরে জুমু ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তবে তার এই মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত কলেজছাত্রী জুমুর নানা গোলাম হয়দর বলেন, জুমুর বড় বোনকেও তার মা হত্যা করে। এ ঘটনার সাক্ষী ছিল জুমু। তাই তাকে কারও সঙ্গে মিসতে দিতো না তার মা। সোমবার দুপুরে বোনের হত্যা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় জুমুর মা তাকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে।
এ ব্যাপারে রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে জানা যাবে।
ইত্তেফাক/বিএএফ
