বগুড়ার শেরপুরে নিখোঁজের তিন দিন পর রফিকুল ইসলাম (৩৫) নমের এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ২৭ আগস্ট দুপরে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তার অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
গত ২৫ আগস্ট শনিবার রাত ৯টায় অটো চালাতে গিয়ে ছোনকা এলাকায় নিখোঁজ হন রফিকুল ইসলাম। পরবর্তীতে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন অনেক খুঁজে না পেয়ে ওই রাতেই শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করে। রফিকুল ইসলাম ভবানীপুর ইউনিয়নের শেখর গ্রামের মকবুল হোসেনের পুত্র বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৭ আগষ।ঠ সোমবার সকাল ১১টার দিকে মির্জাপুর-রানীরহাট রোডে নির্মাণাধীন আলিফ ফিড মিলের একটি পুকুর পাড়ে প্রচণ্ড গন্ধ ছড়িয়ে পড়লে লোকজন সেখানে গিয়ে পুকুরের মধ্যে মৃতদেহটি দেখতে পায়। পরে তারা বিষয়টি শেরপুর থানা পুলিশকে জানালে ওসি হুমায়ুর কবিরের নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে অটো চালকের অর্ধগলিত লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, নিখোঁজের পর পুলিশ তদন্ত অব্যাহত রেখেছিল। এরই মধ্যে এলাকাবাসীর খবরে লাশটি উদ্ধার করা হলে রফিকুলের আত্মীয় স্বজন লাশটি শনাক্ত করেছে।
ইত্তেফাক/নূহু
