দেশব্যাপী চাঞ্চল্যকর মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দুই গ্রুপের সংঘর্ষকালে মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় হওয়া মামলার সাক্ষ্য গ্রহন আবার পিছিয়েছে। এই নিয়ে ৭ম বারের মতো সাক্ষ্য গ্রহন পেছালো। উল্লেখ্য, ওই ঘটনার সময় আব্দুল মোমিন নামে একজন নিহত হয়েছিলেন।
আম সোমবার মামলার সক্ষ্য গ্রহনের দিন ধার্য্য ছিল। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন অন্যত্র বদলি হওয়ায় এবং নতুন বিচারক না আসায় আগামী ১ জানুয়ারি ২০১৯ পরবর্তী দিন ধার্য্য হয়েছে।
এই মামলার আসামিরা হলেন সেন সুমন, আলী আকবর, মুজিবর, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল, সোহবান শেখ, সোলাইমান জেয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ। তারা সকলে আদালতে উপস্থিত ছিলেন।
পিপি অ্যাডভোকেট কামাল হোসেন জানান, মামলাটি সাক্ষ্য গ্রহন পর্যায়ে রয়েছে। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন অন্যত্র বদলি হওয়ায় নতুন বিচারক না আসায় দিন পরিবর্তন হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই বিকালে মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দুই গ্রুপের সংঘর্ষকালে মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয়। তারা পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হন।
এ ঘটনার পর নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৭ আসামির বিরুদ্ধে চার্জশীট আদালতে দাখিল করে। মামলার ২ নং আসামি আজিবর শেখ পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
ইত্তেফাক/নূহু
