আওয়ামী লীগের কথা বললে গলা চেপে ধরা হয়: টুকু

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৮:২৯
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ও জামায়াত-বিএনপির লোকেরা আওয়ামী লীগের কথা বললেই আমার মা-বোনের গলা চেপে ধরে।’
 
সোমবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কুমিরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘আমি কুমিরগাড়ী এলাকায় আসতেই এক মা আমাকে চুপে চুপে বলেন- আমি নৌকা মার্কায় ভোট দেই। আওয়াজ করে বলছেন না কেন এমন প্রশ্নে ওই মা বলেন জামায়াত-বিএনপির লোকেরা শুনলে আমার গলা চেপে ধরবে। এটা আমার ও আওয়ামী লীগের জন্য দুঃখজনক।’
 
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার চেষ্টা করেছে এই জামায়াত-বিএনপি। তাকে মারতে পারেনি। আল্লাহ যতদিন প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখবে তিনি ততদিন জনগণের জন্য কাজ করবে।’
 
৬ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি গোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান আলী খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, আর-আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
 
ইত্তেফাক/বিএএফ