মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:৩৩
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ মো. সরওয়ার আলম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে সাড়ে ১০ টার দিকে হোয়ানকের বড়ছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলার পলাতক আসামি সরওয়ার হোয়ানকে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে একটি ব্রিজের নিজে লুকিয়ে থাকা সরওয়ারকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়।
 
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সরওয়ারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও গুলাগুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ