গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১০:০৫
গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ফজলুর রহমান বাদল (২৯) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় এ ঘটনা ঘটে। বাদল নওগাঁর পরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে। 
 
নাওজোর হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) মো. অহিদুজ্জামান জানান, ভোরে উত্তর সালনা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী সবজি বোঝাই একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে বসে থাকা সবজি ব্যবসায়ী বাদল ঘটনাস্থলেই নিহত হন।
 
 
ইত্তেফাক/ইউবি