ঝিনাইদহে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৪:০৩
নিখোঁজের ৬ দিন পর মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পার্বতীপুর গ্রামের বাঁশ বাগান থেকে আরিফ হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। 
 
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ২৩ আগস্ট থেকে আরিফ নিখোঁজ ছিলেন। ২৫ আগস্ট তার বাবা ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। আজ দুপুরে বাড়ির পাশে  বাঁশ বাগানের ভিতর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। 
 
ওসি আরো জানান, লাশটি পচে গেছে। উদ্ধারের পর লাশটি সদর হাসপাতাল মর্গে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। আর পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/ইউবি