খাগড়াছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৫:৪৭
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আল আমিন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাটিরাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত আল আমিন পটুয়াখালী জেলার কেরামত আলী মির্জার ছেলে। পেশায় তিনি একটি ওষুধ কোম্পানির বিপণন প্রতিনিধি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শ্যামলী পরিবহনের একটি বাস বুদংপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আল আমিন ঘটনাস্থলে নিহত হয়।
 
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ