কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক বিক্রির অর্ধলাখ টাকা ও মাদকদ্রব্যসহ এক নারীকে আটক করেছে র্যাব। গত সোমবার বিকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭-এর সদস্যরা মৌলভী পাড়ার মাদক ব্যবসায়ী রাসেলের বাড়িতে অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাসেল পালিয়ে যান। পরে তার স্ত্রী আফিয়া বেগমকে (২২) আটক করে ঘরে তল্লাশি চালানো হয়। ৭’শ ৪২পিস ইয়াবা, ৩ ক্যান বিয়ার ও মাদক বিক্রির ৫২ হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে আফিয়া বেগমকে।
ইত্তেফাক/জেডএইচ
