মানিকগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পুলিশের

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৭:২২
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় পুলিশ কনস্টেবল আতাব আলী (৩৫) মারা গেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান।
 
সোমবার  রাত ৮টার দিকে উপজেলার ধুলন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি পুখরিয়ায়। আতাব আলীর দায়িত্ব ছিল রাজারবাগ পুলিশ লাইনে।
 
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-উল্লাহ জানান, পুলিশ কনস্টেবল আতাব আলী তার পরিবার নিয়ে মোটরসাইকেলে মহাদেবপুর থেকে গ্রামের বাড়ি পুখরিয়া যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা এনএনবি পরিবহনের একটি বাসচাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আতাব আলী। তার স্ত্রী ও সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ