রাজশাহীতে শ্বশুর-শাশুড়িকে কোপালো ছেলের বউ

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৮:২২
রাজশাহীতে ছেলের বউয়ের ধারালো হাসুয়ার কোপে শ্বশুর-শাশুড়ি গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে মহানগরীর বহরমপুর অচিনতলায় এ ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন- রাজপাড়া থানার মৃত জামাল উদ্দিনের ছেলে ইব্রাহিম ও তার স্ত্রী সুফিয়া বেগম।
 
জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার সকালে শ্বশুর-শাশুড়ি সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলের বউ দিল-আফরোজের। একপর্যায়ে তাদের মাথায় হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন দিল-আফরোজা। 
 
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, দিল-আফরোজের ধারণা তার স্বামী তার মা-বাবাকে দেখা শোনা করে (সংসারের খরচ দেয়)। এ ভাবনার জেরে তিনি তাদের কুপিয়ে জখম করেন। তারা বর্তমানে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা  নেওয়া হবে। 
 
ইত্তেফাক/জেডএইচ