বর্দুর কোচ হচ্ছেন না থিয়েরি অঁরি

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৮:১৬
 
বর্দুর পরবর্তী কোচ হিসেবে যোগ দেয়া হচ্ছে না সাবেক ফরাসি ফুটবল তারকা থিয়েরি অঁরির। দুই পক্ষের মধ্যে আলোচনা ভেঙ্গে যাওয়ায় এমনটি ঘটেছে বলে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির কাছে নিশ্চিত করেছেন ফরাসি ক্লাবটির সভাপতি স্টেফান মার্টিন।
 
তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা নিশ্চিত করছি যে আপোষ রফার আলোচনা ভেঙ্গে গেছে।’ এর আগেই অবশ্য ফ্রান্স ও ইংল্যান্ডে প্রকাশিত গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছিল যে নতুন কাজে যোগ দেয়া হচ্ছেনা অঁরির।
 
সোমবার স্কাই স্পোর্টস এর রিপোর্টে বলা হয়, খেলোয়াড়ি জীবন শেষ করার পর ক্যারিয়ারের প্রথম কোচের দায়িত্ব গ্রহণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অঁরি। এই চ্যানেলেই চার বছর ধরে ধারা ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত মাসে তিনি ওই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ