যশোরের বেনাপোলে ইয়াবাসহ আটক ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানার নারানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- যশোররে ভবের বেড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে সজিব (২১), বেনাপোল গ্রামের দাদন মিয়ার ছেলে রাসেল (২২) এবং খুলনা সিদ্দিপাশা গ্রামের হেকমত আলীর ছেলে জহির (২৫)।
যশোর ডিবি পুলিশের ওসি জিয়ারুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামে রাসেলের বাড়িতে মাদক ব্যবসায়ীরা একটি ইয়াবার চালান বেচাকেনার সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ২৫০ পিস ইয়াবাসহ সজিব, রাসেল, জহিরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ২টি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
