ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সিমি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খুরশিদমহল গ্রামের বুলবুল হোসেনের মেয়ে সিমি বাড়ির পাশের পুকুর পাড়ে সহপাঠীদের সঙ্গে খেলা করার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে সিমিকে উদ্ধার করে স্বজনরা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/বিএএফ
