সাইকেলে বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তা জয় করলেন রাজীব

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২০:৩৪
বাইসাইকেল চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফের শাহ পরীর দ্বীপের সমুদ্রপৃষ্টের শূন্য ফিট থেকে বিশ্বের সবচেয়ে উঁচু যানবাহন চলাচলের রাস্তা খারদুংলা পাস পর্যন্ত সাইক্লিং করেছেন মৌলভীবাজারের রাজীব দে অনিক।
 
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, বাইসাইকেল চালিয়ে দেশের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। পরে ভারতের  ৯টি প্রদেশ (পশ্চিম বঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, দিল্লী , চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল ও জুম্বু-কাশ্মীর) ঘুরে ৬১ দিনে ৫১১২ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে গত ১৭ আগস্ট তাদের কাঙ্ক্ষিত গন্তব্য বিশ্বের সবচেয়ে উঁচু যানবাহন চলাচলের রাস্তা খারদুংলা পাস-এ পৌঁছে যান।  যার উচ্চতা ১৮৩৮০ ফুট।
IMG0
দলগতভাবে বাংলাদেশ থেকে এই বীরত্বপূর্ণ অর্জন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সদস্য রাজীব দে অনিক, গাজীপুর সাইকেল রাইডার্সের কাজী শরীফ ও জাহাঙ্গীরনগর সাইক্লিং ক্লাবের তোজ্জাম্মেল হোসেন মিলন প্রথম। সিলেট বিভাগ থেকে রাজীব দে অনিক প্রথম সাইক্লিস্ট। যিনি ১৮৩৮০ ফুট উপরে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন।
 
রাজিব আরও জানান, এর জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ভারতের বাংলাদেশ হাই-কমিশন ও ভারতীয় হোম অফিস থেকে অনুমতি নিতে হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ