বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও কর্মসূচিগুলো ছিল বাস্তবমুখী: আতিউর রহমান

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০১:১৪
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ‌‌বঙ্গবন্ধু ‘সোনার বাংলা’ কে কেবল একটি রাজনৈতিক স্লোগান হিসেবে দেখেন নি। তাই তিনি স্বাধীনতার অনেক আগে থেকেই অতীতের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে এনে দেশকে প্রকৃত অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। আর স্বাধীনতার পরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে নিয়েছিলেন বাস্তবমুখী কর্মসূচি।"
 
মঙ্গলবার এফবিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি (১৯৫২-২০৪১) এবং জাতীয় শোক দিবসের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সভাপতিত্ব করেন এফবিসিসিআই-এর সভাপতি শরিফুল ইসলাম মহিউদ্দিন। এছাড়া ইউজিসি-এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতিরা, কূটনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি