শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের মহড়া করবে রাশিয়া

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১১:০১
শীতল যুদ্ধের পর গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধের মহড়া দিতে যাচ্ছে রাশিয়া। মহড়ায় অংশ নেবে চীন ও মঙ্গোলিয়ার সেনাবাহিনীও। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই সওজুর উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো। 
 
ভস্তক-২০১৮ নামে এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্য ও পূর্ব রাশিয়ার সামরিক জেলাগুলোতে।  চলবে ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ৩ লাখ সেনা, এক হাজার যুদ্ধবিমান, দুইটি নৌ-বহর এবং তাদের সাথে যুক্ত বিমান ইউনিট এতে অংশ নেবে। 
 
১৯৮১ সালের পর এটি হতে যাচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। চীন ও মঙ্গোলিয়ার কয়েকটি সেনা ইউনিটও যুক্ত হবে এই মহড়ায়।
 
সওজু বলেন, এই মহড়া অঞ্চল ও সেনা সংখ্যা উভয় দিক দিয়েই ব্যাপক আকারের হবে। কল্পনা করুন ৩৬ হাজার সামরিক যান একসঙ্গে চলছে, একই সময়ে। এসবের মধ্যে থাকছে ট্যাঙ্ক, সশস্ত্র সেনা পরিবহনকারী গাড়ি, পদাতিক সৈন্যবাহিনীর যুদ্ধ যান। আর এসবকিছু, অবশ্যই যুদ্ধের যতটা কাছাকাছি পরিবেশ তৈরি করা যায়, সে পরিবেশেই হবে। -আল জাজিরা 
 
ইত্তেফাক/ জেআর