ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে অস্ত্র-গুলি, হাতবোমা ও মাদকসহ সাইফুল ইসলাম পাভেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত পাভেল শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে শহরের আরাপপুর এলাকায় অভিযান চালায় পুলিশে একটি টহল দল। এ সময় একটি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, তিনটি হাতবোমা ও ৫৭ পিস ইয়াবাসহ পাভেলকে আটক করা হয়।
ইত্তেফাক/ইউবি
