সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৪২ নেতাকর্মীসহ ১১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযানে ৪টি ককটেলসহ বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ২০ জন, তালা থানা ১৪ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ১৭ জন, আশাশুনি থানা ১২ জন, দেবহাটা থানা ১১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
