মাদারীপুরে সততা স্টোরের উদ্বোধন

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৩:৩৬
জেলা সদরের আল-জাবির হাই স্কুলে বুধবার বিক্রেতাবিহীন সততা স্টোরের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহান সততা সংঘের সদস্যদের উপস্থিতিতে এই সততা স্টোরের উদ্বোধন করেন। 
 
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা হাওলাদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান। 
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ, জেলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খান, সদস্য এনায়েত হোসেন নান্নু, আলাউদ্দিন শরীফ, শাহজাহান খান, ফরিদা ইয়ামিন লাকী প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি