কাঁঠালের ওজন ৬০ কেজি

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৩:৫০
দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের মো. আমিনুল ইসলামের বসত বাড়ির আঙ্গিনায় একটি গাছে ৩টি কাঁঠাল ধরেছে। 
 
একটি কাঁঠালের ওজন প্রায় ৬০ কেজি। কাঁঠালটি মঙ্গলবার বিকালে কাহারোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ উদ্দীন আহম্মেদ। কাঁঠালটি এক নজর দেখার জন্য মানুষ ভির জমাচ্ছে।
 
 
ইত্তেফাক/ইউবি