নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে চাতাল শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৪:৪৯
নওগাঁর মহাদবপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাতাল শ্রমিক আব্দুল জলিলের (৫২) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা গ্রামের লুৎফর রহমানের ( আনিছুর চাউল কল) ধান চাতালে এ ঘটনা ঘটে। আব্দুল জলিল এক‌ই উপজেলার হর্সি গ্রামের মৃত আব্দুল জবারের ছেলে। 
 
জানা গেছে,  লুৎফর রহমানের ধানের চাতালে ধীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন আব্দুল জলিল। বুধবার সকালে চুলায় জ্বাল দেয়ার জন্য বিদ্যুতের লাইনের খোলা তার জোড়া দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল জলিল। 
 
মহাদেবপুর থানার নওহাটামাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহাম্মদ মামুনুর রশিদ জানান, আব্দুল জলিলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি