তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৬:০৩
সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে রাহুল বিশ্বাস (০২) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে তালা সদরের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। 
 
নিহত রাহুলের বাবার বাড়ি যশোর এলাকায় হলেও সে নানা গোপাল হালদারের বাড়িতে থাকতো।
 
রাহুলের নানা গোপাল হালদার বলেন, তার কন্যার যমজ সন্তান হওয়ায় একটি ছেলে তাদের বাড়িতে থাকতো। দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ