উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৬:১৭
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে দলবাড়ির পাড় ও পূর্ব শিববাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতের পরিবারের বরাদ দিয়ে দলদলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন জানান, দলদলিয়া ইউনিয়নের কাজির মসজিদ সংলগ্ন দলবাড়ির পাড় গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলামের দেড় বছরের ছেলে রেজওয়ান বুধবার সকাল ৮ টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর শিশুটিকে মৃত্যু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
 
অপরদিকে, একই দিন সকাল ৯ টার দিকে উপজেলার পূর্ব শিববাড়ি গ্রামের  শিশুটি ওই গ্রামের দিনেশ চন্দ্র শীলের ছেলে অন্তর বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ