কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ পুলিশ নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৬:৪২
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় এ হামলা চালানো হয়। খবর এনডিটিভির।
 
স্থানীয় সূত্র জানায়, গাড়ি সারাতে ঐ এলাকায় গিয়েছিলেন পুলিশের সদস্যরা। এ সময় গুলি করে তাদের হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা। পরে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
 
বর্তমানে পুরো এলাকাটিকে ঘিরে রেখে আশপাশে অভিযান চালাচ্ছে পুলিশ।
 
ইত্তেফাক/টিএস