মাদক বিরোধী বিশেষ অভিযানে ডিবি পুলিশ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর এলাকা থেকে গত মঙ্গলবার গভীর রাতে ৬৫০ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
আটককৃতরা হলো, কোচাশহরের আরাজি সাহাপুর গ্রামের মৃত শেখ মাছুদের ছেলে সাবু মিয়া, একই গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে সাকাদুল মণ্ডল ও তারাগনা সাহাপুরের শহিদুল ইসলামের ছেলে মনির হোসেন।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ওসি মেহেদী হাসান কোচাশহর বাজার এলাকায় রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে মাদক বিক্রির সময় তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে সাবু মিয়ার দুটি ও মনিরের বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ইত্তেফাক/কেকে
