মাধবদীতে বিদ্যুৎ বিল নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদী গ্রামের মৃত তোতামিয়ার ছেলে মোক্তার হোসেন (৪০) ও আমানউল্লাহ (৩৫) দুই ভাইয়ের মধ্যে একই মিটারে বিদ্যুৎব্যবহার নিয়ে ঝগড়ায় এ খুনের ঘটনা ঘটে।
ঘটনার সময় বড় ভাই মোক্তার ছোট ভাই আমানউল্লার কাছে বিদ্যুৎ বিল চাইলে ঝগড়ার সূত্রপাত হয়। এক পর্যায়ে আমান উল্লাহ ঘর থেকে ছুরি বের করে বড় ভাই মোক্তারের বুকে বসিয়ে দিলে মোক্তার মাটিতে পড়ে যান।এ সময় বাড়ির লোকজন তাকে স্থানীয় আড়াইহাজার উপজেল স্বাস্থ্য কমপেক্সে ও পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই মোক্তার খুনের প্রধান আসামি আমান উল্লাহ পলাতক রয়েছেন।মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মোক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর থেকে আসামি আমান উল্লাহ পলাতক রয়েছেন। তবে তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
