ধামরাইয়ে স’মিলে আগুন

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৭:৩৫
ঢাকার ধামরাই উপজেলার হুলী ভিটা (বর্তমান ঢুলী ভিটা) বাসষ্ট্যান্ডে উত্তর পাশে মেসার্স খাজা টিম্বার এন্ড স’মিলে এক অগ্নিকাণ্ড হয়। মঙ্গলবার দিবাগত মধ্য রাতের এ দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
মিলের মালিক আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার মধ্যরাতের অগ্নিকাণ্ডের ঘটনায় তার মিলের মূল্যবান মেশিনপত্র, কাঠ এবং ঘর পুড়ে গেছে। এতে তার আনুমানিক ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
আজ বুধবার ধামরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাহেব আলী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করেন।
 
ইত্তেফাক/কেকে