পাথরঘাটায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৮:০০
 
বরগুনার পাথরঘাটা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামের আইউব আলী হাওলাদারের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে লাশের বয়স ২৫ বছর হবে। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় এখন পর্যন্ত কেউ সনাক্ত করতে পারেনি।
 
তিনি আরো জানান, পাথরঘাটা থানায় অপমৃত্যু মামলা করে মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ