মুক্তি পাচ্ছে সানি লিয়নের জীবন নিয়ে সিনেমার ২য় পর্ব

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৯:০৬
সানি লিয়নের আত্মজীবনীমূলক সিনেমা বা বায়োপিক ‘করনজিৎ কাউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিয়ন’ এর দ্বিতীয় পর্বের ট্রেলার প্রকাশিত হয়েছে। ছবিটি মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।
 
এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন সানি। টুইটারে তার বায়োপিকের ট্রেলারেরও মুক্তি দেয়া হয়েছে।
 
এ পর্বে থাকছে পর্ন স্টার হতে গিয়ে তিনি ও তার পরিবার যে সামাজিক বাধা মোকাবেলা করেছেন তার হৃদয়স্পর্শী বর্ণনা।
 
এদিকে ঝটিকা সফরে বুধবার দুবাইয়ে পৌঁছেছেন সানি লিওন। সেখানে সংক্ষিপ্ত অবকাশ কাটাবেন বলে জানিয়েছেন তিনি।
IMG0
ইত্তেফাক/টিএস