ঈদের সময় বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে আসছেন যাত্রীরা। শুধু তাই নয় এক ধরণের জিম্মি করে এই ভাড়া আদায় করা হয়। ফলে গন্তব্যে যেতে মরিয়া যাত্রীরা নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে থাকেন।
তবে এবার ভিন্ন ধরণের একটি খবর পাওয়া গেছে। বাস কোম্পানির আদায় করা বাড়তি ভাড়া যাত্রীদের কাছে ফেরত দেয়া হয়েছে। সেই ঘটনার ভিডিও সোমবার ফেসবুকে ভাইরাল হয়ে যায়৷
ফেসবুকে তানভীর ওমি নামে একজন লিখেন, ‘কুষ্টিয়া থেকে ঢাকার ঈদের বাসের ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছে মোবাইল কোর্ট৷ ৪০০ টাকা ফেরত পেলাম প্রতি টিকিটে৷ মোট ১২০০ টাকা ফেরত পেলাম৷ কুষ্টিয়া থেকে ঢাকা যাবার পথে পাবনার দাশুরিয়া মোড়ে মোবাইল কোর্ট বসে৷’
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে অনেকে বলেন, এমন উদ্যোগ নিয়মিত নেয়া উচিত৷ তাহলে যাত্রীদের ভোগান্তি কমবে। খবর: ডয়েচ ভেলে
ইত্তেফাক/জেডএইচ
