কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। সবার মুখেই বাংলাদেশ...বাংলাদেশ। উৎসাহ-উত্তেজনা। কিন্তু কোনো কিছুই আর পারলো না। শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ল লাল-সবুজ জার্সিধারীরা।
নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বুধবার বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়। খেলার ১০ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠের ভুল পাস আর গোললাইন ছেড়ে বেরিয়ে আসা বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলমকে দূর পাল্লার শটে পরাস্ত করেন শ্রীলংকার মোহাম্মদ ফজল। শুরুতে গোল খেয়ে পিছিয়ে যাওয়া বাংলাদেশ এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি।
শেষে কয়েকটি সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফুটবলাররা। ফলে ঘরের মাঠেই পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়।
ইত্তেফাক/জেডএইচ
