যশোর সিটি কলেজের পুকুর থেকে তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০৯:১৪
যশোর সরকারি সিটি কলেজের পুকুর থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 
 
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে একটি ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
পুলিশের ধারণা, কমপক্ষে তিনদিন আগে তাকে হত্যার পর মরদেহ গুম করতেই পুকুরের পানিতে ফেলে দেয়া হয়। 
 
ইত্তেফাক/এএম