ভূঞাপুরে একই স্থানে কর্মসূচি, ১৪৪ ধারা

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১০:৩১
টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দুই গ্রুপ একই স্থানে কর্মসূচি আহ্বান করায় সেখানে বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
 
বৃহস্পতিবার সকাল ৭টায় এই আদেশ দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ জারি বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (বৃহস্পতিবার) উপজেলার নলীন মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে। অপরদিকে একই মাঠে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের নেতাকর্মীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের ফাঁসির দাবিতে জনসভা ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়। 
 
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া জানান, আওয়ামী লীগের স্থানীয় এমপি গ্রুপ ও গোপালপুর উপজেলা চেয়ারম্যানের একই বিদ্যালয়ের মাঠে পৃথক কর্মসূচি ডাকায় সেখানে বিশৃঙ্খলা এড়াতে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বৃহস্পতিবার সকাল ৭টা হতে সেখানকার পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারির আদেশ দেন।
 
 
ইত্তেফাক/ইউবি