আদিতমারীতে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১২:৫৪
লালমনিরহাটের আদিতমারীতে ৪০ বোতল ফেন্সিডিলসহ গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলম (৩০) নামে  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার ভোরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নার পুল নামক স্থান থেকে তাকে আটক করা হয়। শাহ আলম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি গ্রামের ফয়সাল আলীর ছেলে। 
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার পুলিশ উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নাল পুল নামক স্থানে অবস্থান করেন। মাদক ব্যবসায়ী শাহ আলমসহ ৩-৪ জনের একটি দল ফেন্সিডিল নিয়ে তিস্তার চরাঞ্চলের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে উল্টো মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় মাদক ব্যবসায়ী শাহ আলম পায়ে গুলিবিদ্ধ হয়। অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মাদক ব্যবসায়ীর হামলায় এএসআই চিত্ত রঞ্জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ শাহ আলমকে আটক করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি