সাংবাদিক নদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন, সমাবেশ

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৩:২২
সন্ত্রাসীদের হামলায় বেসরকারি টেলিভিশন আনান্দ টিভির পাবনা জেলা সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
 
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, বেলা ১১টার সময় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ সমাবেশে সভাতিত্ব করেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর। বক্তৃতা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বাবুল আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক এম শাহীন, সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, অর্থ-সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, ক্রীড়া সম্পাদক এমএ রহিম, সাহিত্য সম্পাদক কালিমুল্লাহ সিদ্দিক, দপ্তর সম্পাদক এইচএম ফিরোজ, নির্বাহী সদস্য, সিদ্দিকুর রহমান, ড. আব্দুস শুকুর, ইনামুল কাদির টুল্লু, খালেদুর রহমান, শফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 
 
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, তাড়াশ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু। এ সময় বক্তব্য রাখেন তাড়াশ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রভাষক সাব্বির আহমেদ, সাবেক সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, প্রভাষক জাকির আকন প্রমুখ। 
 
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা রাজারহাটের সাংবাদিকরা মানববন্ধন সমাবেশ করেছে। এ সময় আনন্দ টিভির রাজারহাট উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান আশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যায়যায়দিনের প্রহলাদ মন্ডল সৈকত, আইএনবির এম আজিজুল হক, ইত্তেফাকের আলতাফ হোসেন সরকার, শিক্ষা ডট কমের প্রভাষক এনামুল হক, যুগান্তরের এনামুল হক, আসাদুজ্জামান রতন, তৌহিদুর রহমান ব্যাপারী প্রমুখ। 
 
জামালপুর প্রতিনিধি জানান,শহরের দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মো. নুরুল হক, দুলাল হোসাইন, মোস্তফা মনজু, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মিন্টু, জাহাঙ্গীর সেলিম, মুখলেছুর রহমান লিখন, মোফাজ্জল হোসেন, সৈয়দ শওকত জামান, মো. আনোয়ার হোসেন, আয়নাল হক কালাচান প্রমুখ। 
 
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভির হাসান তানু প্রমুখ।
 

 
ইত্তেফাক/ইউবি